Showing posts with label পবিত্র শা'বান মাসের আইয়্যামে বীজের রোজা ১৩. Show all posts
Showing posts with label পবিত্র শা'বান মাসের আইয়্যামে বীজের রোজা ১৩. Show all posts

Monday, February 10, 2025

পবিত্র শা'বান মাসের আইয়্যামে বীজের রোজা ১৩, ১৪ এবং ১৫ ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার রাখতে হবে ইন শা আল্লাহ




⭕ প্রতি আরবী মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। এই রোজাকে আইয়্যামে বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার দ্বারা পূর্ণ ১ মাস নফল রোজা রাখার সওয়াব লাভ করা যায়। আর প্রতি মাসে ৩ দিন রোজা রাখা হলে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। [সুনানে তিরমিযি, হাদীস নং- ২৪৪৯]

🔲 পবিত্র শা'বান মাসের আইয়্যামে বীজের রোজা ১৩, ১৪ এবং ১৫ ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার রাখতে হবে ইন শা আল্লাহ। বুধবার দিবাগত রাতে সাহরী খেতে হবে। সাহরীর শেষ সময় ৫ঃ১২ মিনিট |

🔸 অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে, আইয়্যামে বীজের রোজা ১/২ টি রাখা যায় কিনা.?? জ্বী, আইয়্যামে বীজের রোজা ১/২ টিও রাখা যাবে, এতে করে ১০/২০ টি রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। কারন মহান আল্লাহ তা'য়ালা প্রতিটা নেক আমলের সওয়াব ১০ গুন করে বাড়িয়ে দিয়ে থাকেন। [সূরা আন‘আম- ১৬০]

🔹 সুতরাং আইয়্যামে বীজের রোজা ৩ টিই রাখা সম্ভব হলে পূর্ণ ১ মাস অর্থাৎ ৩০ দিন নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে এবং পাশাপাশি নবীজি ﷺ এর একটি দামী সুন্নত আদায় করারও সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। আর ৩ টি রোজা রাখা সম্ভব না হলে, এভাবে সাধ্য মোতাবেক ১/২ টি রোজাও রাখা যাবে এতে করেও ১০/২০ টি রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ।

⭕ রোজা রাখার ক্ষেত্রে সাহরী খাওয়া হচ্ছে সুন্নত এবং ফজিলতপূর্ণ একটি সওয়াবের কাজ। তবে সাহরী খেতে না পারলেও রোজা রাখার নিয়ত করে ঘুমালে কিংবা ঘুম থেকে উঠে নিয়ত করে নিলে রোজা রাখা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে সাহরীতে এক ঢোক পানি হলেও পান করা উচিত। [রদ্দুল মুহতার- ২/৪১৯]

🔲 আইয়্যামে বীজের রোজা সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, তাই এখন থেকে নিয়মিত প্রতি মাসে আইয়্যামে বীজের এই ফজিলতপূর্ণ রোজাগুলো রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ। মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ রোজাগুলো রাখার তৌফিক দান করুন।