Showing posts with label নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল. Show all posts
Showing posts with label নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল. Show all posts

Saturday, November 9, 2024

নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল

 

☑️নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল☑️

🔵রাসূলুল্লাহ সাঃ প্রত্যেক ফরয নামায শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ ‌ বলতেন।
[মুসলিম, ১২২২]
🔵 “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম” – এটি পরতেন ।[মুসলিম, ১২২১]
🔵আল্লাহ-হুম্মা আ-ইন্নি আলা জিকরিয়া ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।(আবু দাউদঃ১৫২২)
🔵সুবহান আল্লাহ (৩৩ বার) ।
🔵আলহামদুলিল্লাহ (৩৩ বার) ।
🔵আল্লাহু-আকবার (৩৪ বার) ।
🔵(লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বদীর”) (১ বার)
।এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়।)
[মুসলিম, ১২৪০]
🔵আয়াতুল কুরসী (সূরা বাক্বারা আয়াত-২৫৫) ১ বার পড়া।
ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন দূরত্ব থাকেনা।
[নাসাঈ]
🔵রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ».
(সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী)
তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
আল্লাহ্ সুবহানাহু তাআলা আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।
বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫; মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১.